প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মেহেরপুর জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২০-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রাফিউল আলম, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মো. রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো রফিকুল ইসলাম, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক এবং মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস।
আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা আনসার কমান্ডার রাকিবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স