রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১৬ দলের অংশগ্রহণে গড়াইটুপি কেটিজিএম ক্লাবের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ওসি কাজল

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২১ ইং
১৬ দলের অংশগ্রহণে গড়াইটুপি কেটিজিএম ক্লাবের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ওসি কাজল
আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গায় কেটিজিএম ক্লাবের পক্ষ থেকে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ‘স্বপ্নপূরণ’-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ স্লোগানে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান কাজল। এসময় তিনি বলেন, ক্রীড়া শুধু শারীরিক চর্চা নই, এটি মন মানসিকতাসহ পারস্পরিক আনন্দ দিতে ব্যাপক ভূমিকা রাখে। ক্রীড়া মানুষকে মাদকসহ অন্যান্য অপরাধ থেকে দুরে রাখতে সহায়তা করে। খাড়াগোদা গ্রামের কৃতি রবিউল ইসলাম চাঁন নবী মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, ডাচবাংলা এজেন্ট ব্যাংক চুয়াডাঙ্গা রেলবাজার শাখার সিনিয়র সেলস ম্যানেজার মতিউর রহমান মিল্টন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশাররফ হোসেন, হারুন অর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদ মিয়া, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সদস্য ডা. হাফিজুর রহমান, নজরুল ইসলাম মাস্টার প্রমুখ। উদ্বোধনী দিনে চাঁন্দুলী একাদশকে ০-১ গোলে পরাজিত করে হায়দারপুর একাদশ জয়লাভ করে। আজ রোববার খেলায় অংশগ্রহণ করবে নীলমনিগঞ্জ একাদশ ও দামুড়হুদার গোবিন্দপুর একাদশ। এছাড়া পর্যায়ক্রমে আলমডাঙ্গা একাদশ, উথলী একাদশ, মুন্সিগঞ্জ একাদশ, আসাননগর একাদশ, কোটচাঁদপুর একাদশ, জীবনা একাদশ, দর্শনা একাদশ, হলিধানী একাদশ, সাতগাড়ী একাদশ, নাগদাহ একাদশ ও চুয়াডাঙ্গা একাদশ। খেলাটির সার্বিক সহোযোগিতায় আছেন খাড়াগোদা গ্রামের আরিফুল ইসলাম পিলু ও স্পন্সর হিসেবে আছে ডাচবাংলা এজেন্ট ব্যাংক ও খাড়াগোদা বাজারের দেলোয়ার গার্মেন্টস এন্ড ক্রোকারিজ। উদ্বোধনী অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন আনিচুর রহমান ও মতিউর রহমান। সম্পূর্ণ খেলাটি পরিচালনা করেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন রেজা।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত