রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চলচ্চিত্র ‘মানুষ’-এর শুভ মহরত

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২১ ইং
আলমডাঙ্গায় চলচ্চিত্র ‘মানুষ’-এর শুভ মহরত
বিশিষ্ট নাট্যকার খন্দকার হামিদুল আজমের রচনা ও চিত্রনাট্যে আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মিডিয়া ওয়ার্ল্ডের ব্যানারে বিশিষ্ট নাট্যকার হামিদুল ইসলাম আজমের রচনা ও চিত্রনাট্যে এবং হামিদুল আজম ও শাহরিয়ার মানিকের যৌথ পরিচালনায় চলচ্চিত্র ‘মানুষ’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের হ্যামলেট ক্যাফেতে কেক কেটে ‘মানুষ’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হয়। মিডিয়া ওয়ার্ল্ডের স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু। তিনি বলেন, ‘মঞ্চ নাটক তো বহু আগেই উঠে গেছে, সিনেমা হলগুলোও তাই। এমন একটা পরিস্থিতিতে আমার অত্যান্ত ঘনিষ্ট হামিদুল ইসলাম আজম সমাজের অবহেলিত মানুষদের নিয়ে চলচ্চিত্র তৈরি করার সাহস দেখিয়েছেন। এজন্য তাকে এবং শাহরিয়ার মানিককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চলচ্চিত্রের শুভকামনা করছি।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার অভিনেতা ডা. অমল কুমার বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সখি ফিল্মের কর্ণধর হাফিজুর রহমান জীবন ও আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়। নাট্যকার পরিচালক হামিদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শাহরিয়ার মানিক, বিশিষ্ট অভিনেতা আসাদুল ইসলাম, শাহাবুল ইসলাম, অভিনেতা রাজিব হাসান, সখি ফিল্মের এডিটর ওমর খৈয়ম, অভিনেতা কবির হোসেন, তৌহিদ হোসেন, শাওন, শিক্ষক জামিরুল ইসলাম, সাকিল আহম্মদ প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে চলচ্চিত্র ‘মানুষ’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজধানী ফুডস, ফুড কর্নার, মৌবন এন্ড রেস্টুরেন্ট, হ্যামলেট ক্যাফে হাউজ, খন্দকার বেকারি, সোহেল টাইলস অ্যান্ড স্যানিটারি, জান্নাত ইলেকট্রনিক্স প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দর্শনার কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ