রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাছ শিকার, ফসলি জমির ব্যাপক ক্ষতি

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২১ ইং
মাছ শিকার, ফসলি জমির ব্যাপক ক্ষতি
গড়াইটুপিতে খালের মুখে ইটের প্রাচীর দিয়ে আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি ইউনিয়নের কামরিয়া-পাকশীয়া খালের মুখে ইটের প্রাচীর দিয়ে আটকে মাছ ধরার অভিযোগ উঠেছে গহেরপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আরিফ হোসেনের বিরুদ্ধে। জানা গেছে, গতকয়েক মাসের ভারি বৃষ্টিতে গড়াইটুপির সড়াবাড়ীয়া, গহেরপুর, গোবরগাড়া, সিলিন্দিপাড়া ও তিতুদহ ইউনিয়নের তিতুদহ, গিরিশনগরসহ কয়েকটি গ্রামের ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই ক্ষতির কারণ হিসাবে খালের মুখে প্রাচীর দেওয়াকেই ধারনা করছে স্থানীয় জনগন। অত্র এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ এই খালটি। যা চিত্রা নদীর সাথে সরাসরি সংযোগ। সরকারি খালে ইটের প্রাচীর দিয়ে মাছ শিকার করাই ফুসে উঠেছে স্থানীয় কৃষকেরা। স্থানীয় কয়েকজন কৃষক বলেন, খালের মুখের ইটের বাঁধ দিয়ে তাতে সামান্য ফাঁক রেখেছে স্থানীয় নেতা আরিফ। এতে করে প্রায় ২শ বিঘার বেশি জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। তারা আরও বলেন, শুধু ধান নই মরিচ, কচুসহ বিভিন্ন সবজি ক্ষেতেও সমস্যা পানি বের না হওয়ার কারণে। এ ব্যাপারে তিতুদহ ভূমি কর্মকর্তা মাহাতাব উদ্দীন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখেছি সেখানে ইটের প্রাচীর দেওয়া আছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। অবশ্যই এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে আরিফের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রাচীরটি আমরা কয়েকজন মিলে তৈরি করেছি। তবে এর মাঝে কিছুটা ফাঁক রেখেছি। তিনি আরও বলেন, এটা তৈরির কারণ যখন বেশি বৃষ্টিপাত হবে তখন এই খাল দিয়ে যাতে নদীর পানি মাঠে প্রবেশ করতে না পারে। সরকারি অনুমতি নিয়ে প্রাচীর তৈরি করেছে কি সেটা জানতে চাইলে তিনি বলেন, মানুষের উপকারে এটা তৈরি করেছি। এখানে সরকারের অনুমতি কি করবো।


কমেন্ট বক্স
notebook

দর্শনার কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ