জীবননগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনা বিতরণ
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে খরিফ মৌসুমে নাবী পাট বীজ ও গ্রীষ্মকালীন পেয়াজ আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২৯০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে পেঁয়াজ বীজ, পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় জীবননগর উপজেলা কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের কার্যলয়ে এ প্রণোদনা বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এ সমস্থ প্রণোদনা তুলে দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার ২৫০ জন পেঁয়াজ চাষীকে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার দেওয়া হবে এবং ৪০ জন পাট চাষীকে ৫০০গ্রাম পাটের বীজ, ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফ হোসেন ।
কমেন্ট বক্স