রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২১ ইং
কালীগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
প্রতিবেদক, কালীগঞ্জ: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’, ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশং সর্বত্র’ এই স্লোগানে কালীগঞ্জে মাদক ও চোরাচালান নির্মূল, সড়ক দুর্ঘটনা হ্রাস, সন্ত্রাসী কার্যকলাপ রোধ, মহাসড়কে শৃঙ্খলা রক্ষা, চুরি, ডাকাতি, ছিনতাই, এবং চাঁদাবাজি রোধে জনসচেতনতামূলক কমিউনিটি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় কালীগঞ্জের বারবাজার হাইওয়ে থানা চত্বরে বারবাজার হাইওয়ে থানার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হাইওয়ে পুলিশ পুলিশ সুপার (মাদারীপুর রিজিয়ন) হামিদুল আলম (বিপিএম,পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া, ৯ নম্বর বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন ও কমিউনিটি বিট পুলিশিংয়ের সভাপতি আবু সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি সরোয়ার হোসেন, কালীগঞ্জ ট্রাক ব্যবসায়ী সেলিম রেজা, সহসভাপতি আজিজুর রহমান তপন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দর্শনার কেরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ