আন্দুলবাড়ীয়ায় আরএফ ফার্মের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
- আপলোড তারিখঃ
১৫-০৯-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় আরএফ ফার্ম লিমিটেডের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় আনসারবাড়ীয়ায় আরএফ ফার্ম লিমিটেডের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফ ফার্ম লিমিটেডের কর্ণধার ও সফল উদ্যোক্তা আবু সামা বাবু, আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মির্জা হাবিবুর রহমান শাহিন, বন্ধুবর তাহের খান (তালাত) ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।
এসময় উপস্থিত ছিলেন আরএফ ফার্ম লিমিটেডের বড় কন্যা রাফা, ব্রাঞ্চ ম্যানেজার তাশাহুদ, রাফসান, শামীম, শাহিন, সিনিয়র হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর শিউলী পারভীন মিষ্টি, আনোয়ার হোসেন আনু, মৌলুদা আক্তার ইতি, হাসিবুল, সুজন, শাকিল, নজরুল ইসলাম নজু, আব্দুল্লাহ, জিহাদ, করিম, কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।
কমেন্ট বক্স