দামুড়হুদার নবাগত ইউএনও তাছলিমা আক্তারের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়
- আপলোড তারিখঃ
১৪-০৯-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন দামুড়হুদা প্রেসক্লাবের সদস্যরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে যোগদানের দ্বিতীয় দিন এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নরুন্নবী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবীব, সহ-যুগ্ম সম্পাদক রতন বিশ্বাস, অর্থ সম্পাদক শমসের আলী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সহসভাপতি হাফিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, প্রেসক্লাবের সদস্য তানজীর ফয়সাল, মিরাজুল ইসলাম মিরাজ, এস এম সুজন প্রমুখ।
কমেন্ট বক্স