রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সাপ্তাহিক ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে সাপ্তাহিক ‘পদধ্বনি’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শহীদ আলাউল হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। ১৪২৫ তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ অনুষ্ঠান শুরুর পূর্বেই সূচনা বক্তব্য দেন। স্বরচিত লেখা পাঠ করেন, তৌহিদ আকবর অন্তু, শওকত আলী, আশিকুজ্জামান আসাদ, সুমন মালিক, আবু আফজাল সালেহ, ইব্রাহিম খলিল, হোসেন মোহাম্মদ ফারুক, সুমন ইকবাল, গোলাম কবির মুকুল, অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, আহাদ আলী মোল্লা, নজির আহমেদ, কবি নজমুল হেলাল প্রমুখ। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান। পঠিত লেখার উপর আলোচনা করেন ডা. হেদায়েত উল্লাহ মুকুল, আবু আফজাল সালেহ, আহাদ আলী মোল্লা, কাজল মাহমুদ, হোসেন মোহাম্মদ ফারুক, গোলাম কবীর মুকুল, অ্যাড. বজলুর রহমান, অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস ও কবি নজমুল হেলাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল মাহমুদ। উল্লেখ্য, প্রতি শুক্রবার বিকেলে অনুষ্ঠিত 'পদধ্বনি' আসরে লেখিয়ে বন্ধু, সাহিত্যানুরাগীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। লেখিয়ে বন্ধু ও সাহিত্যানুরাগী ছাড়াও যে-কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক