দামুড়হুদায় নদীর ত্রিমহনীতে পাটাচোরা পার্কের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১১-০৯-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলায় `আমার গ্রাম আমার শহর` প্রকল্প বাস্তবায়নে পাটাচোরা পার্কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল শুক্রবার বেলা ১০টার দিকে এ পার্কের উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, এমন জায়গায় পার্কটি তৈরি করা হয়েছে যার তিন দিকে পানি আর মাঝখানে দ্বীপ। এমন জায়গা নির্ধারণ করার জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে ধন্যবাদ। যাতে পার্কটি আরো মনোরম পরিবেশ তৈরি হয় সেদিকে খেয়াল করা হবে।
জানাগেছে, ‘আমার গ্রাম আমার শহর’ এ প্রকল্পে গ্রাম নির্ধারণ করা হয় দামুড়হুদা উপজেলার পাঠাচোরা গ্রামটি। পাঠাচোরা গ্রামটির চারিদিকে পানি আর মাঝখানে গ্রাম। সেই গ্রামটিতে এখন সরকারি প্রথামিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, লাইব্রেরি, এবং দুদিকে নদী ও একদিকে ভৈরব পাশের দ্বীপে গড়ে তোলা হয়েছে পার্ক। এ পার্ক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপ-পরিচালক আব্দুল মাজেদ, অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ।
কমেন্ট বক্স