আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থী সোহাগের কর্মী সমাবেশ
- আপলোড তারিখঃ
১১-০৯-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ হাসনাত সোহাগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বাঁশবাড়িয়া গ্রামে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আনারুল ইসলাম মন্ডল। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আশাবুল হকের ছেলে নাহিদ হাসনাত সোহাগ। এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য সুমন মন্ডল, আনিছুজ্জামান, আক্তারুল ইসলাম, সাহাবুল হক, আব্দুর রহমান বিডিআর, মাহাব্বুব আলম, ওলিউর রহমান, মুনজিল, ইউনিয়ন কুষক লীগের সবাপতি আনোয়ার হোসেন বিশ্বাস, ইউপি সদস্য আমিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিক আহমেদ কলিন্স ও হৃদয়।
কমেন্ট বক্স