আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান
- আপলোড তারিখঃ
১০-০৯-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আগামী ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার প্রস্তুতি দেখতে চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, সরকার আগামী ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। সে লক্ষে আমরা আলমডাঙ্গা উপজেলার ৫২টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা ও ৬টি কলেজ খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ঝাড়া মোছা চলছে। এছাড়াও ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হবে। তিনি আরও জানান, প্রত্যেক স্কুল-কলেজে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, পানি, তাপমাত্রা মাপার স্ক্যানারও রাখা হবে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, প্রধান শিক্ষক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা জানান, উপজেলায় ১৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি ২টি, শিশুকল্যাণ ১টি এবং পরীক্ষন বিদ্যালয় ১টিসহ মোট ১৪১টি বিদ্যালয় খোলার পূর্বপ্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলায় ১৪১টি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ হাজার ৯৮৪ জন শিক্ষার্থী আছে।
কমেন্ট বক্স