রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর পৌর এলাকায় গণটিকা প্রদান

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২১ ইং
মেহেরপুর পৌর এলাকায় গণটিকা প্রদান
প্রতিবেদক, মেহেরপুর: করোনাভাইরাস প্রতিরোধে গণটিকার আওতায় মেহেরপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১ হাজার ৮ শ জনকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে মেহেরপুর পৌর এলাকার ৯টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান শুরু হয়। জানা গেছে, মেহেরপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর পৌর প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চবিদ্যালয়, হোলি পাবলিক কিন্টার গার্টেন, দারুল উলুম আহমদিয়া মাদ্রাসা এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রীয় টিকা দেওয়ার জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, প্রথম ডোজের ন্যায় দ্বিতীয় ডোজেও ১ হাজার ৮ শ জনকে টিকা দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক