রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে দেড় কোটি টাকার ৬টি প্রকল্পের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২১ ইং
গাংনীতে দেড় কোটি টাকার ৬টি প্রকল্পের উদ্বোধন
গাংনী অফিস: গাংনীতে প্রায় দেড় কোটি টাকার ৬টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রকল্পগুলোর উদ্বোধন করেন। প্রকল্প গুলোর মধ্যে রয়েছে- গাংনীর সাহারবাটি ইউনিয়ন ভূমি অফিস, ভাটপাড়া মার্কেট, দুটি রাস্তা, কৃষক ছাউনি ও একটি মাধ্যমিক বিদ্যালয় ভবন। প্রকল্প ছয়টির মধ্যে পাঁচটির বাস্তবায়ন করে এলজিইডি ও একটি বাস্তবায়ন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। কৃষক ছাউনিটি এমপি সাহিদুজ্জামানের নিজস্ব বাস্তবায়ন। এমপি সাহিদুজ্জামান বলেন, স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী প্রকল্প দেওয়া হয়েছিল। সেগুলো বাস্তবায়ন শেষে উদ্বোধন করা হলো। এসময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মিজানুর রহমান রানা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক