রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২১ ইং
মেহেরপুরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আতিকুর রহমান অন্যত্র বদলি হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা পুলিশের উদ্যোগে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার মো. রফিউল আলমের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তন অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সহকারী পুলিশ সুপার আতিকুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক