রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মায়ের দোয়া ফিশারিজ পরিদর্শন করলেন ডিসি নজরুল ইসলাম সরকার

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২১ ইং
আলমডাঙ্গায় মায়ের দোয়া ফিশারিজ পরিদর্শন করলেন ডিসি নজরুল ইসলাম সরকার
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সস্ত্রীক আলমডাঙ্গার মায়ের দোয়া ফিশারিজ পরিদর্শন করেছেন। গতকাল বুধবার তিনি আলমডাঙ্গার ডামোস গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত মৎস্য খামার মায়ের দোয়া ফিশারিজ পরিদর্শন করেন এবং নিজ হাতে মাছ শিকার করেন। মায়ের দোয়া ফিশারিজের ম্যানেজিং ডিরেক্টর ইমদাদুল হক জানান, ‘আমাদের মৎস্য খামার থেকে যে মাছ উৎপাদন হয়, তা দিয়ে স্থানীয়ভাবে মাছের চাহিদা মিটিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় মাছ বিক্রয় করে থাকি। এছাড়াও আমরা বিদেশেও মাছ রপ্তানি করে থাকি।’ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার মৎস্য খামার পরিদর্শনকালে বলেন, এই মায়ের দোয়া ফিশারিজের মতো সমাজের যে সমস্ত শিক্ষিত বেকার ছেলেরা চাকরির পিছনে ছুটছেন, তারা যদি একটা সুন্দর মৎস্য খামার করে মৎস্য চাষ করতে পারে, তাহলে মাসে এক লাখ টাকার ওপর আয় করতে পারবে। আমার বিশ্বাস, আলমডাঙ্গা মায়ের দোয়া ফিশারিজ এক দিনে এতবড় মৎস্য খামার গড়ে ওঠেনি, তারা পরিশ্রম করে এই মৎস্য খামারকে দাঁড় করিয়েছে। পরিশ্রম করলে এক দিন তারা ফল পাবে। এই মৎস্য খামারির মালিক জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ২য় পুরস্কার গ্রহণ করেছে। এসময় জেলা প্রশাসকের পরিবারের সদস্য, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল ও মায়ের দোয়া ফিশারিজের ম্যানেজিং ডিরেক্টর মো. ইমদাদুল হক হিমেল উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক