আলমডাঙ্গায় ‘ফেরদৌসী ফাউন্ডেশন’-এর উদ্বোধন
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ড. মো. মাসুদ পারভেজের মায়ের নামে প্রতিষ্ঠিত ‘ফেরদৌসী ফাউন্ডেশন’-এর শুভ উদ্বোধন করনা হয়েছে। এ দিন বিভিন্ন খাতে ৯১ হাজার, ৪৩০ টাকা অনুদান প্রদান করা হয়। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে গতকাল বুধবার দুপুরের দিকে আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের চার কন্যা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ফেরদৌসী ফাউন্ডেশন’-এর সেক্রেটারি ও পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, এই ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। সমাজের বিত্তবানরা যদি ওনার মতো সকলে ভালো কাজে এগিয়ে আসে, তবে এলাকার ছোটখাট সমস্যা সমাধান করা সম্ভব।’
এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মোহা. নাজমুল হোসেন, এরশাদপুর একাডেমির সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম খাঁ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. নাজমুল হোসাইন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু ও প্রধান শিক্ষক আবেদ আলী।
অনুদান প্রদান অনুষ্ঠানে যেসব প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে, এর মধ্যে পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে ৬ হাজার ৭৫০ টাকা, বশিরা মালিক ডাউকি মাধ্যমিক বিদ্যালয়কে ৪ হাজার ৮৬০ টাকা, মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়কে ৬ হাজার ৩ শ টাকা, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমিকে ৪ হাজার ৮৬০ টাকা, এরশাদপুর একাডেমিকে ৬ হাজার ৬৬০ টাকা, বানিনাথপুর জামে মসজিদকে ৫ হাজার টাকা, পাইকপাড়া এতিমখানাকে ৫ হাজার টাকা, স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিকে ১২ হাজার টাকা ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতিকে ৪০ হাজার টাকার মেশিন দেওয়া হয়েছে। মোট ৯১ হাজার ৪৩০ টাকা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।
কমেন্ট বক্স