মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
দৈনিক শ্যামবাজার পত্রিকার সম্পাদক আলী হাসান ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধিসহ ছয়জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের সাংবাদিক সমাজ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক নবচেতনা ও এই আমার দেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হাজি সাইফুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক শ্যামবাজার পত্রিকার খুলনা বিভাগীয় চিফ সাংবাদিক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান অপু, দপ্তর সম্পাদক ও দৈনিক শ্যামবাজার পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মো. তরিকুল ইসলাম এবং মেহেরপুর প্রেসের সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান জনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মর্তুজা ফারুক রুপক, মুজিবনগর খবরের প্রতিনিধি সাংবাদিক সাইদুল ইসলাম ও এম এ হাসান সুমনসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দু। এসময় সকল সাংবাদিকেরা অবিলম্বে মেহেরপুরে সকল সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
কমেন্ট বক্স