দামুড়হুদায় সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
- আপলোড তারিখঃ
০৮-০৯-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ সরকারি ৭টি জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ডুগডুগি বিলে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ূব আলী প্রমুখ।
এদিন দামুড়হুদা উপজেলার ডুগডুগি বিলে, দুধপাতিলা বিলে, রায়সার বিলে, কাদিপুর মরা গাঙে, দলকালক্ষিপুর বিলে, বটতলী বিলে সদাবরি খালে মোট ৪০৯ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
কমেন্ট বক্স