রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রহমান মুকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২১ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রহমান মুকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা প্রেসক্লাবের আয়োজনে গতকাল রোববার আসরের নামাজের পর আলমডাঙ্গা থানা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হক লিমন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, সহসম্পাদক রুনু খন্দকার, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য গোলাম সরোয়ার সদু, নাহিদ হাসান, গোলাম রহমান চৌধুরী, আলহাজ্ব শফিউদ্দিন খাঁন, সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক আমিরুল ইসলাম জয়, সাইফুল ইসলাম উলু, থানার এসআই আমিরুল ইসলাম, আলমগীর হোসেন, কামরুজ্জামান, এরশাদপুর একাডেমির শিক্ষক আব্দুল হামিদ, কামরুজ্জামান বকুল, আনোয়ারুল হক কুটু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, জয়নাল আবেদিন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক আনিছুর রহমান, ডা. মহসিনুজ্জামান চান্দ, ডা. কামাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মহাবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন, ড্রাগ ইন্টারন্যাশনালের মাহাবুব প্রমুখ। প্রসঙ্গত, সাংবাদিক আতিয়ার রহমান মুকুল গত কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক