রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বড়শলুয়ায় পূর্বশত্রুতার জেরে পুকুরের ৮০ মণ মাছ নিধন

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গার বড়শলুয়ায় পূর্বশত্রুতার জেরে পুকুরের ৮০ মণ মাছ নিধন
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়ার ভাটাপাড়ার পুকুরে শত্রুতামূলক গ্যাস ট্যাবলেট দিয়ে ৮০ মণ মাছ নিধন করেছে দুর্বত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে মাছের খাবার দিতে গেলে এ ঘটনা দেখেন পুকুরের মালিক কাশেম মাস্টার। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে কাশেম মাস্টারের বাড়ির কাছের মাঠে প্রায় দেড় বিঘার মতো একটি পুকুরে মাছের পোণা ছেড়ে মাছ বড় করে অন্য পুকুরে দিতেন। ওই পুকুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০ মণ মাছ ছিল। গত শনিবার দিনগত রাতে কে বা কারা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে দেয়। গতকাল ভোর বেলা পুকুরে মাছের খাবার দিতে গিয়ে এ ঘটনা দেখেন পুকুরের মালিক কাশেম মাস্টার। পরে তিনি ঘটনা দেখে মর্মাহত হন। তিনি বলেন, ‘এর আগে আরও দুইবার কে বা কারা আমার সাথে শত্রুতামূলক এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমার সাথে শত্রুতা থাকতে পারে। কিন্তু মাছের ওপর এমন ঘটনায় আমি বারবার মর্মাহত হচ্ছি। আগেও থানায় জিডি করেছি। তারপরও কোনো সুরাহা হয়নি।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক