রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় করোনাক্রান্ত সাংবাদিক রহমান মুকুলের সুস্থতা কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২১ ইং
আলমডাঙ্গায় করোনাক্রান্ত সাংবাদিক রহমান মুকুলের সুস্থতা কামনায় দোয়া
আলমডাঙ্গা অফিস: করোনায় আক্রান্ত আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সাংবাদিক আতিয়ার রহমান মুকুলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আলমডাঙ্গা থানা মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি গত কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তাঁর বন্ধু মহল এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হক লিমন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার শাহরিয়ার আহমেদ কাজল, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, স্বাস্থ্য পরিদর্শক মহাবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন, এপেক্স ফার্মার সিনিয়র ম্যানেজার তৌহিদুল ইসলাম, ড্রাগ ইন্টার ন্যাশনালের মাহাবুব প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক