রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার জয়রামপুরে বৃষ্টিতে ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২১ ইং
দামুড়হুদার জয়রামপুরে বৃষ্টিতে ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার জয়রামপুরে টানা চার দিনের বৃষ্টিতে রাস্তা ভেঙে যাওয়ায় মানুষ চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এ ভেঙে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় তিনি প্রতিটি রাস্তা মেরামত ও নতুন করে রাস্তা করে দেওয়ার অশ্বাস দেন। গতকাল বুধবার দিনভর তিনি উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তা দেখভাল করেন। জানা যায়, দামুড়হুদা উপজেলার হাউরী ইউনিয়নের কাঁঠালতলা, কুমারীদাহ, ঠাকুরপাড়ার ও নওদাপাড়ার রাস্তাগুলি ভারি বৃষ্টিতে ভেঙে যায়। চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সময়ের সমীকরণ এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। পত্রিকা দেখে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তাৎক্ষণিক তিনি নওদাপাড়ায় ব্যাস দেওয়ার নির্দেশ দেন হাউলী ইউনিয়নের চেয়ারম্যানকে। এবং তিনি প্রতিটি রাস্তা মেরারমত ও শীতের সময় নতুন করেন রাস্তা করে দেওয়ার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকনসহ এলাকার ব্যক্তিবর্গ। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু বলেন, এ রাস্তাটি এখনি মেরামত করা না হলে মসজিদের সমস্যা হবে, তাই দ্রুত রাস্তার পাশ দিয়ে গাইডওয়াল করে দিবো। যাতে রাস্তাটি ঠিক হয়ে যাবে। মানুষের চলাচল করতে কোনো অসুবিধা হবে না। মসজিদেরও কোনো সমস্যা হবে না।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক