কার্পাসডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- আপলোড তারিখঃ
০২-০৯-২০২১
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে (৭৫) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিহগলে করুণ সুর বেজে উঠে। মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মুন্সিপুর গ্রাম্য কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সমপন্ন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার কার্পাসডাঙ্গা-মুন্সিপুর সড়কে মোটরসাইকেলযোগে দুপুর ২টার দিকে বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা হলে পিছন থেকে পাওয়ারট্রিলারের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পাওয়ারট্রিলার ড্রাইভার ও পথচারীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
কমেন্ট বক্স