রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২১ ইং
মুজিবনগর পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান
প্রতিবেদক, মুজিবনগর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মুজিবনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা অফিসার ডা. মজিবর রহমানের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও পল্লী সঞ্চয় ব্যাংকের মুজিবনগর শাখার ব্যবস্থাপক আব্দুস সাত্তার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ব্যাংক ও সমিতির সমন্বয়ের প্রতিনিধি, পল্লী সঞ্চয় ব্যাংক মুজিবনগর শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক