রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ফ্রেন্ডস এগ্রো প্লানেটের তাল ও রঙ্গন গাছের চারা রোপণ

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ফ্রেন্ডস এগ্রো প্লানেটের তাল ও রঙ্গন গাছের চারা রোপণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ফ্রেন্ডস এগ্রো প্লানেটের উদ্যোগে তাল ও রঙ্গন গাছের চারা রোপণ করা হয়েছে। গত সোমবার দুপুরের দিকে এ চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। নিজ হাতে গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস এগ্রো প্লানেটের মেরিনা জামান মমি, নাহিদ হাসান খান নিপু, সৈকত জোয়ার্দ্দার, আশরাফুল আলম প্রমুখ। চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ দিয়ে সাজাতে উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ উদ্যোগে সহযোগিতা করছে এসএসসি-১৯৯৬ ব্যাজের বন্ধুদের দ্বারা প্রতিষ্ঠিত ফ্রেন্ডস এগ্রো প্লানেট। ইতোমধ্যে তাল ও রঙ্গন গাছের চারা দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক