শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষ থেকে : প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৭ ইং
আলমডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষ থেকে : প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা পরিষদের পক্ষ থেকে আলমডাঙ্গা  প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে বেলা ১২টায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর   মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহত পেশা। আপনারা লোভ-লালসা ত্যাগ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করলে। সামাজিকভাবে মানুষ উপকৃত হবে। পাশাপাশি অপনারাও প্রশংসিত হবেন। সাংবাদিকরা সমাজের দর্পণ বর্তমান বিশ্বে আপনাদেরকে বাদ দিয়ে রাষ্ট্র ও জন জীবন কোনটাই সঠিক ভাবে চলতে পারেনা। গ্রামের প্রতিটি মানুষই এখন সংবাদ পত্রের প্রতি আকৃষ্ট । হয় প্রিন্ট মিডিয়া না হয় ইলেকট্রনিক মিডিয়া। গ্রামের প্রতিটি চায়ের দোকানে টেলিভিশনে বিনোদনের পাশাপাশি খবর দেখে থাকে। দেশ এবং বিদেশের সর্ব শেষ সংবাদ তারা মুখস্ত করে রাখে। তাই আপনাদের বাদ দিয়ে যেমন আমরা চলতে পারিনা। তেমনি আমাদের বাদ দিয়ে আপনারা চলতে পারেন না। সভায় সভাপতির বক্তেব্যে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার আজাদ জাহান বলেন, আমি এক বছর আপনাদের উপজেলায় যোগদানের পর আপনারা আমাকে যেভাবে সাহায্য করেছেন। তাতে আমি কৃতজ্ঞঅ প্রেসক্লাব বিভক্ত থাকায় আমি সব সময় বিব্রত বোধ করেছি। আপনাদের উন্নয়নে হাত বাড়িয়ে দেবো তেমন কাজও করতে পারেনি। দীর্ঘদিন পর হলেও আপনারা প্রেসক্লাব একত্রিত হয়ে একটি কমিটি উপহার দিয়েছেন। এজন্য প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পৌর সভার মেয়র হাসান কাদির গনু বলেন, আমি আপনাদের প্রেসক্লাবের উন্নয়নে সব সময় পাশে থাকবো। আরো বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বিশিস্ঠ শিক্ষানুরাগী নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, মৎস কর্মকর্তা মহিনুল ইসলাম, নির্বাচন অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ হেল কাফি, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান মুকুল, আনোয়ার হোসেন, জামসিদুল হক মুনি, আবুল কাশেম, ইউনুস আলী মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহসম্পাদক রুনু খন্দকার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ ইফতেখার, কোষাধ্যক্ষ সৈয়দ সাজেদুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক আবুল কাশেস টুকু, সাংবাদিক কেএ মান্নান, প্রশান্ত অধিকারী, সাইফুল ইসলাম, কায়রুল মামুন, মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, অনিক সাইফুল , হেলাল উদ্দিন, শরিফুল ইসলাম রোকন, জাহিদ হোসেন, গোলাম রহমান চৌধুরী, জামিরুল ইসলাম, আতিক বিশ্বাস, রুবেল আহমেদ, হাসিবুল হক, তানভীর আহমেদ সোহেল, দুর্জয় আহমেদ কাজল ও সোহাগ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত