রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নানা আয়োজনে শুভ জন্মাষ্টমি পালন

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২১ ইং
আলমডাঙ্গায় নানা আয়োজনে শুভ জন্মাষ্টমি পালন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক প্রশান্ত অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত ও সমির কুমার দে। বিশ্বজিৎ সাধুখাঁর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন শুশীল কুমার ভৌতিকা, নয়ন সরকার, পলাশ আচার্য, অসিম কুমার সাহা, হারান অধিকারী, বিজয় কুমার সিহি, সজন সাহা প্রমুখ। আলোচনা সভা শেষে ‘যেমন খুশি তেমন সাজ’সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক