রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনা আক্রান্ত নারীকে অক্সিজেন সেবা দিল চুয়াডাঙ্গা বিএনপি

  • আপলোড তারিখঃ ৩১-০৮-২০২১ ইং
করোনা আক্রান্ত নারীকে অক্সিজেন সেবা দিল চুয়াডাঙ্গা বিএনপি
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌর এলাকায় মুক্তিপাড়ায় করোনা আক্রান্ত ৪০ ঊর্ধ্ব এক নারীকে অক্সিজেন সেবা প্রদান করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির কোভিড-১৯ হেল্প সেন্টারের সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁরা এ অক্সিজেন সেবা প্রদান করেন। হেল্প সেন্টারে দাত্বিয়রত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপিন সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান ও জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর। করোনা রোগীর অক্সিজেন সেবা প্রদানকালে ছিলেন হেল্প সেন্টারের সদস্য জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মো. মোমিনুর রহমান মোমিন ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক