চুয়াডাঙ্গা ভি.জে সরকারী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের সাথে : সাঁতার প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৫-০৫-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভি.জে সরকারী উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের সাথে সাঁতার প্রশিক্ষণের গুরুত্ব বিষয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় ভি.জে উচ্চ বিদ্যালয় চত্বরে এ মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও পরিচালক সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে’র পক্ষ থেকে সাঁতার প্রশিক্ষণ গ্রহনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য দেন কেন্দ্র ইনচার্জ নাসির আহাদ জোয়ার্দ্দার ও প্রধান প্রশিক্ষক রকিবুল ইসলাম। অবশ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল জেলা বাসী অভিভাবক ও তাদের সন্তানদের সাঁতার শেখার এ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম তুলে ধরে বলেন, `সম্পদের চেয়ে নিজের সন্তানের জীবন অধিক মুল্যবান। তাই প্রতিটি শিক্ষার্থীকে জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষনটি আয়ত্ত করা প্রয়োজন। আমি আমার সন্তানটিকেও এ প্রতিষ্ঠান থেকে সাঁতার প্রশিক্ষণ গ্রহন করিয়েছি। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাঁতার প্রশিক্ষক স্বপন আল-মাহমুদ, মহিলা সাঁতার প্রশিক্ষক রিতা শারমিন, সুমাইয়া ইয়াসমিন ও সমন্বয়কারি রাজু আহম্মেদ।
কমেন্ট বক্স