রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২১ ইং
মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মরগাঙ নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও সমাবেশের মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। গতকাল রোববার দুপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা মৎস্যজীবী প্রতিনিধি শহীদ সাদিক হোসেন বাবুল, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান প্রমুখ। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মরগাঙ নদীতে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্যজীবীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক