শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার এনায়েতপুরে ফেন্ডস কোচিং সেন্টারের আয়োজনে ; সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৭ ইং
আলমডাঙ্গার এনায়েতপুরে ফেন্ডস কোচিং সেন্টারের আয়োজনে ; সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের এনায়েতপুর চারা বাড়াদী বাজারে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘হঠাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গার এনায়েতপুর চারা বাড়াদী বাজারের ফেন্ডস কোচিং সেন্টারের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গি বাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কোচিং সেন্টারের প্রধান উপদেষ্টা এস কে আবুল হোসেন, সাবেক শিক্ষক সহিউদ্দিন, আব্দুল মকিম, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন পচাসহ আহসান আলি মল্লিক। কোচিং সেন্টারের পরিচালক সেলিম রেজা, শিক্ষক কবির, সলিম, আসলাম, আওয়াল। কৃষকলীগ নেতা আ: কুদ্দুস, ছাত্রলীগ নেতা মাসুম, বদর, তরিকুল, স্বপন, মোস্তাকসহ সকল ছাত্র-ছাত্রী প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত