জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল শতাধিক দরিদ্র পরিবার
- আপলোড তারিখঃ
২৯-০৮-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগরে স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দরিদ্র পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং শিকড় সমাজকল্যাণ সংস্থার বাস্তবায়নে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গনে শতাধিক পরিবারের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। শিকড় সমাজকল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি আ. শুকুর ও শিকড় সমাজকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এ কে এম নাহিদ হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন শিকড় সমাজকল্যাণ সংস্থার সদস্য মফিজুল ইসলাম, ওমর, রমজান, সাদিয়া, মুন, ঐশ্বর্য সাহা, শাপলা, রিয়াদ, সাকিব, জাহিদ, রাসেল, রিওন, হাবিব, অংকন, মেহেদী প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন শিকড় সমাজকল্যাণ সংস্থার সহ-সম্পাদক সাংবাদিক মিঠুন মাহমুদ।
কমেন্ট বক্স