রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সংখ্যালঘু পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২১ ইং
মেহেরপুরে সংখ্যালঘু পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
প্রতিবেদক, মেহেরপুর: করোনাভাইরাসে সাময়িক কর্মহীন বিভিন্ন সংখ্যালঘু পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য-সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সংখ্যালঘু পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তেল, লবণসহ আর্থিক অনুদান বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার-সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ খাদ্য-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার ২২ জন হিজড়া, ২০ জন হরিজন সম্প্রদায়, ২০ জন বাসফোঁড়, দলিত সম্প্রদায়সহ ১১৬ জলের মধ্যে খাদ্য-সহায়তা বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক