রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২১ ইং
মেহেরপুরে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিবেদক, মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে শান্তির প্রতীক পাঁয়রা ও বেলুন উড়িয়ে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল আসাদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহি, ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক