রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও মেডিকেলে ভর্তি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২১ ইং
আলমডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও মেডিকেলে ভর্তি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও মেডিকেলে ভর্তি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে সরকারি স্কুলের বড় ফুববল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাসান কাদির গনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলা করলে যেমন মন ভালো থেকে, তেমনই শরীর সুস্থ থাকে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলা একটা করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করছেন। এই বড় মাঠে মিনি স্টেডিয়ামের প্রস্তাব দেওয়া হয়েছে। আশা করি অচিরেই তা বাস্তবায়ন হবে। এছাড়াও আলমডাঙ্গা বণিক সমিতি খেলাধলার মানউন্নয়নে আপনাদের পাশে থাকবে। আমি পৌরসভার পক্ষ থেকে জানাচ্ছি বড় ফুটবল টুর্নামেন্ট ছাড়লে আমি আপনাদের পাশে থাকব।’ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার সালমুন আহম্মদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, বণিক সমিতির সভাপতি মো. মিলন মিয়া, সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, সাবেক ফুটবলার জাতীয় পর্যায়ের সাবেক গোলকিপার বাবলু, জামাল, হামিদুল ইসলাম আজম, শওকত, শরিফুল, লাল্টু, ছাকচু, ইউনুস ও দুলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফিজুর রহমান জীবন ও মিজানুর রহমান মিজা। গতকাল খেলায় লাল দল বনাম হলুদ দলের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লাল দলের উজ্জল গ্রুপ হলুদ দলকে ১ শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রেফারির দায়িত্ব পালন করেন শরিফুল ইসলাম, সানি ও বাপ্পি। পুরস্কার বিতরণের আগে মেডিকেলে ভর্তি ৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক