রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২১ ইং
সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ প্রতিদিন, কালেরকন্ঠ’র সম্পাদকসহ ১১ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। এসময় বক্তব্য দেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, কালেরকন্ঠ’র জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার আজাদ রহমান, সিনিয়র সাংবাদিক দোলোয়ার কবির, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সহ-সম্পাদক কে এম সালেহ, আইসিটি বিষয়ক সম্পাদক শাহানুর আলম, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি শেখ রুহুল আমিন, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজুসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা সারাদেশে সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক