আন্দুলবাড়ীয়ার দলিল লেখক আহাদ মণ্ডল লাইফ সাপোর্টে
- আপলোড তারিখঃ
২৫-০৮-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সকলের সুপরিচিত মুখ আহাদ আলী মণ্ডল দীর্ঘদিন যাবত জটিল- কঠিন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার হঠাৎ শারীরিকভাবে পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত একটি পরিবহনযোগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্ট দিয়ে আইসিইউতে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকেল ৪টায় ঢাকা স্কয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত নিউমোনিয়া, লিভার ও ফুসফুসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। তিনি ঢাকা স্কয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক রায়হান রব্বানীর তত্ত্ববাধয়ানে আইসিইউতে আছেন।
বিশেষজ্ঞ চিকিৎসক জানান, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন আহাদ আলী মন্ডলের বন্ধু, মেসার্স লতিফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক সেলিম আকতার খান মিণ্টু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন ও দলিল লেখকের বড়পুত্র ফিরোজ হোসেন।
কমেন্ট বক্স