রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২১ ইং
আলমডাঙ্গায় বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইমাম, কাজী, পুরোহিত, ফাদার, ঘটক, স্থানীয় প্রতিনিধি এবং ডিপিও লিডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সমন্বয়কারী সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এম সেলিম, মহিলাবিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নান, ইউপি চেয়ারম্যান আবু তাহের আবু, মাসুদ পারভেজ, আব্দুল হালিম, আব্দুস সালাম, ইউপি সচিব সোহরাব উদ্দিন, চির কুমার সাহা, মুসাব আলী, হেলালুজ্জামান, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম সরোয়ার সদু, শরিফুল ইসলাম ও নাহিদ হাসান। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী ইউনুস আলীর উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আত্তাব উদ্দিন, খলিলুর রহমান, সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, ইমাম ও কাজী ওমর ফারুকসহ চার ইউনিয়নের ইমাম, ঘটক ও ডিপিও লিডাররা।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক