ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন ডা. শামীম কবির
- আপলোড তারিখঃ
২৪-০৮-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আরও গতিশীল করতে সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে শুরু হয়েছে টিকা প্রদান। গতকাল সোমবার সকাল ১০টার দিকে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম কবির। এসময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার রোগনিয়ন্ত্রণ বিভাগ ডা. আশিফা আশরাফী আইভী, মেডিকেল অফিসার ডা. সুমনা তাসনীমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সদর হাসপাতালের পাশাপাশি সদর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে (পুরাতন হাসপাতাল) দুটি বুথের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে। কেন্দ্র দুটি থেকে প্রতিদিন ছয়শ মানুষ সুরক্ষা অ্যাপে নিবন্ধনের পর মোবাইলে এসএমএস আসা সাপেক্ষে করোনার টিকা নিতে পারবেন। ২৩ আগস্ট পর্যন্ত সদর উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৬৯৯ জন টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন। আর টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৬৮ হাজার ৯৫৯ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ২৫ হাজার ৭২৬ জনের। বাকিরা অপেক্ষায় রয়েছেন এসএমএস আসা সাপেক্ষে টিকা নেওয়ার আশায়।
কমেন্ট বক্স