চুয়াডাঙ্গা জেলা কারাগারে দর্শনার্থী বিশ্রামাগারের উদ্বোধন করলেন ডিসি
- আপলোড তারিখঃ
২৪-০৮-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা কারাগারে দর্শনার্থীদের বিশ্রামের সুবিধার্থে দর্শনার্থী বিশ্রামাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শনাকালে এ বিশ্রামাগারের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। উদ্বোধনকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়াসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা কারাগারে দর্শনার্থীদের জন্য একটি বিশ্রামাগারের অতি প্রয়োজন ছিল। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও কারা কর্তৃপক্ষের প্রচেষ্টায় এটি নির্মিত হলো।
কমেন্ট বক্স