রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে দিন-দুপুরে মুদি দোকানের চুরি!

  • আপলোড তারিখঃ ২৪-০৮-২০২১ ইং
গড়াইটুপিতে দিন-দুপুরে মুদি দোকানের চুরি!
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপির ব্রিজ মোড়ের একটি মুদি দোকানে দিন-দুপুরে টিন কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলেও জানান দোকান মালিক। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে গড়াইটুপি ব্রিজ মোড়ের সেলিমের দোকানে গতকাল দুপুরের দিকে দোকানের পিছনের টিন কেটে চুরি হয়। এসময় চোর দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স থেকে আনুমানিক ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। দোকান মালিক সেলিম হোসেন বলেন, গতকাল দুপুরের দিকে দোকান বন্ধ করে বাড়িতে খেতে যান। খাওয়া শেষ করে বিকেলে দোকান খুলে দেখি পিছনে টিন কাটা। অন্য কোনো কিছু না নিলেও ক্যাশবাক্স ভাঙা ও তার মধ্যে রাখা আনুমানিক নগদ ৮০ হাজারের অধিক টাকা নেই।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক