রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাংবাদিক কল্যাণ তহবিল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিক কল্যাণ তহবিল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক (সাংবাদিক কল্যাণ তহবিল) বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা একটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিককে সম্মান জানিয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিজে উঠে গিয়ে চেক তুলে দেন। চুয়াডাঙ্গার প্রবীন সাংবাদিক, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহতাব উদ্দীনের হাতে এ চেক তুলে দেন তিনি। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘না আপনি উঠবেন না, আপনাকে আসতে হবে না। আমিই আপনার কাছে আসব। আমি আপনার কাছে এসে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক (সাংবাদিক কল্যাণ তহবিলের) আপনার হাতে তুলে দেব।’ ``বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত সাংবাদিকবৃন্দের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিককে এ সম্মান দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া আফরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব। দ্বিতীয় পর্যায়ে ১০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা লাভ করেন মাহাতাব উদ্দিন (দৈনিক মাথাভাঙ্গার নিজস্ব প্রতিবেদক), রফিক রহমান (এটিএনবাংলা), আবুল হাশেম (ডেইলি অবজারভার), আতিয়ার রহমান (দৈনিক জনতা), রাকিবা ইসলাম নীলা (দৈনিক নওরোজ) ও খাইরুল ইসলাম (দৈনিক সমকাল)।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক