রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেশি দামে সার বিক্রি, বিপাকে চাষি!

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২১ ইং
বেশি দামে সার বিক্রি, বিপাকে চাষি!
কার্পাসডাঙ্গা বাজারে ভরা মৌসুমেও রাসায়নিক সারের সংকট প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: চুযাডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভরা আমন মৌসুমেও ইউরিয়া, ডিওপি ও টিএসপি রাসায়নিক সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই ভরা মৌসুমে সার সংকট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক ও চাষিরা। গতকাল রোববার কয়েকজন কৃষকের অভিযোগের ভিত্তিতে সারের দোকানগুলো ঘুরে দেখা যায়, ইউরিয়া, ডিওপিও ও টিএসপি সার নেই। কয়েকটি দোকানে কয়েক বস্তা করে থাকলেও মানা হচ্ছে না সরকারিভাবে বেধে দেওয়া মূল্য। কৃষকের কাছ থেকে নেওয়া হচ্ছে বস্তা প্রতি ১৫০ থেকে ৩ শ টাকা পর্যন্ত বেশি। সরকারি বেধে দেওয়া মূল্যে হচ্ছে বস্তা প্রতি ইউরিয়া ৮ শ টাকা, ডিওপি ৮ শ টাকা ও টিএসপি ১১ শ টাকা। কিন্তু ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট দেখিয়ে কৃষকের কাছ থেকে নিচ্ছে গলাকাটা দাম। এবিষয়ে কার্পাসডাঙ্গা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের বাইরে থেকে আমাদের দেশে যে রাসায়নিক সারগুলো আসে, সময় মতো চাহিদা মোতাবেক না আসার কারণে কৃত্তিম সংকট দেখা দিয়েছে। সার আসতে শুরু করেছে, কয়েক দিনের মধ্যে সংকট কেটে যাবে।’ সরকারি বেধে দেওয়া মূল্য ছাড়া বেশি দামে বিক্রির বিষয়ে তিনি জানান, সব ব্যবসায়ী না, কয়েকজন ব্যবসায়ী কৃষকদের কাছে বিভিন্ন অজুহাত দেখিয়ে বেশি দামে সার বিক্রি করছেন। আমরা তাদেরকে চিহ্নিত করেছি। সারের সংকট কেটে গেলে তখন বেশি দামে বিক্রি করলে আমরা তাদের বিরুদ্ধে আইনুযায়ী ব্যবস্থা নেব।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক