রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পূর্বের বরাদ্দকৃত অর্থ এখনো খরচ হয়নি

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২১ ইং
পূর্বের বরাদ্দকৃত অর্থ এখনো খরচ হয়নি
মেহেরপুরে হনুমানের জন্য আরও ৫ লাখ টাকা বরাদ্দ মিজানুর রহমান জনি, মেহেরপুর: মেহেরপুরের ক্ষুধার্ত হনুমানের ভাগ্যে সরকারি সাহায্য আসার তিনমাস পরেও হনুমানের খাবারের জন্য বরাদ্দকৃত অর্থ খরচ করা হয়নি। প্রথমবার ৪৫ হাজার টাকার পর দ্বিতীয় দফায় ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে মেহেরপুর মুজিবনগরে হনুমানের খাবারের জন্য সরকারিভাবে ৪৫ হাজার টাকা অর্থ বরাদ্দ দেওয়ার পর ২০২১-২০২২ অর্থবছরে আরও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ‘মেহেরপুরে হনুমানের দল খাদ্য সংকটে ভুগছে’ সম্প্রতি এমন একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। এ ঘটনার পর জেলা প্রশাসক মেহেরপুর বন বিভাগকে বিষয়টি দেখভাল করার জন্য নির্দেশনা দেন। জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে বন বিভাগ, বন ও পরিবেশ মন্ত্রণালয় হনুমানদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ চেয়ে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠির সূত্র ধরে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত অর্থবছরে ৪৫ হাজার টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়। একইসাথে চলতি অর্থবছরের জন্য পুনরায় পত্র দেওয়া হলে চলতি অর্থবছরে নতুন করে ৫ লাখ টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মেহেরপুর সহকারি বন কর্মকর্তা জাফর উল্লাহ জানান, মেহেরপুর শহরে ১০৫টি এবং মুজিবনগর উপজেলা ১২৫টি হনুমানের সন্ধান পান। তিনি জানান, বরাদ্দকৃত ৪৫ হাজার টাকা এবং নতুন করে আসা ৫ লাখ টাকা হনুমান প্রতি, প্রতিদিন একটি করে কলা, ১ শ গ্রাম বাদাম এবং ৬ গ্রাম পাউরুটি খাওয়ানো হবে। প্রথমে যখন বরাদ্দ দেওয়া হয়েছিল, তখন খাদ্যের খুব একটা সঙ্কট ছিল না, বিধায় ওই টাকা খরচ করা হয়নি। তবে এখন খাদ্য সংকট দেখা দিবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই হনুমানের মধ্যে খাবার বণ্টন করা হবে বলে বন বিভাগ সূত্রে জানানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক