শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মদিন : উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৭ ইং
জীবননগরে কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মদিন : উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
জীবননগর অফিস: জীবননগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, পৌর মহিলা কাউন্সিলার রিজিয়া খাতুন, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার ব্যুরো প্রধান জাহিদ বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম, একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা সাত্তার, শিশু নিলয় ফাউন্ডেশনের ম্যানেজার তরিকুল ইসলামসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত