অবৈধভাবে পারাপারের সময় আটক ১৫
- আপলোড তারিখঃ
২২-০৮-২০২১
ইং
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক স্থানে অভিযান
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় মহেশপুর-৫৮ বিজিবির হাতে নারী-শিশুসহ ১৫ জন আটক হয়েছেন। গত শুক্রবার মহেশপুর উপজেলার একাশিপাড়া, গোপালপুর ও জুলুলী গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান।
আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার কালকিনী থানার শশিকর গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী মনিকা রায় (৩৫), ছেলে সৈকত রায় (১৬), গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার গোপালপুর গ্রামের বুদ্ধিমন্ত মণ্ডলের ছেলে গৌরঙ্গ মণ্ডল (২১), সুশান্ত বৈরাগীর ছেলে সৌরভ বৈরাগী (২২), একই উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের নকুল রায়ের মেয়ে প্রিয়াঙ্কা রায় (১৭), নড়াইল জেলার সদর থানার বাগডাঙাগা গ্রামের মো. বাকি মোল্লার ছেলে মো. মিলন মোল্লা (২৪), মিলন মোল্লার স্ত্রী মোছা. বন্যা আক্তার (১৯), একই গ্রামের আলম মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৬), আকাশ মোল্লার স্ত্রী মোছা. জেবুন্নেছা খানম (২৪), ইমারত মোল্লার মেয়ে পান্না খানম (২৫), কালিয়া থানার দাড়িয়াঘাটা গ্রামের লেকবার শেখের ছেলে মো. ইছানুর শেখ (২৮) শরীয়তপুর জেলার গোসাইর হাট থানার চরধিপুর গ্রামের আলীবক্স সরদারের ছেলে ফয়সাল সরদার (২৬), নড়াইল জেলার সদর থানার বীর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস (৪০), আগদিয়া গ্রামের বিজন অধিকারীর ছেলে টিংকু অধিকারী (২৩) এবং যশোর জেলার কোতয়ালী থানার বাগডাঙ্গা গ্রামের মৃত বিভাশ বিশ্বাসের ছেলে বিন্দাবন বিশ্বাস (২৫)। আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স