রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বিআরডিবি অফিসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা এ সভার আয়োজন করে। মূলত সহিংসতা প্রতিরোধে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্টক হোল্ডারস এবং ডিপিও লিডারদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সহিংসতা প্রতিরোধে আমাদের প্রত্যেকেই নিজ নিজ জায়গায় থেকে কাজ করতে হবে। প্রয়োজন হচ্ছে মানসিকতার পরিবর্তন। সুষ্ঠু চিন্তাধারায় আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে। আর সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যা প্রতিনিয়তই বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর এ বিষয়ে কঠোর নির্দেশনা আছে।’ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদুর রহমান, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামিমুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুণ্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্না, 40র চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক মেহেরাব্বিন সানভী, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রত্যাশার প্রজেক্ট কো-অর্ডিনেটর ইউনুস আলী।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক