রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রতি কেজি পেঁপে মাত্র ৩ টাকা, হতাশায় কৃষক!

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২১ ইং
প্রতি কেজি পেঁপে মাত্র ৩ টাকা, হতাশায় কৃষক!
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁপে চাষ হয়েছে। তবে ভালো দাম না পেয়ে হতাশা ও দুশ্চিন্তায় দিন পার করছেন কৃষকরা। এছাড়া একটু বাতাস হলেই পেঁেপর ভরে ভেঙে যাচ্ছে গাছ। এক দিকে ঋণের বোঝা, অন্যদিকে নেই পেঁপের দাম। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন খেটে খাওয়া কৃষকেরা। দামুড়হুদা উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠ পেঁপের চাষ। গাছে ঝুলে আছে কাঁচা-পাকা অসংখ্য পেঁপে। যা দেখার মতো দৃশ্য। কিন্ত দেখে কী লাভ, নেই দাম। পেঁেপ চাষি বাগানে গিয়ে গাছের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। দামুড়হুদার পেঁেপ চাষি আক্তারুজ্জামান জানান, ‘আমার ৫ বিঘা জমিতে পেঁপে চাষ করেছি। এখন মনে হচ্ছে বড় ভুল করেছি, যদি অন্য চাষ করতাম, তাহলে এত লোকসান হতো না। এখন পেঁপের দাম ৩ টাকা তাও আবার তোশামদ করে পেঁপে বিক্রি করতে হচ্ছে। যে দামে পেঁপে বিক্রি হচ্ছে, তাতে জনের দাম ওঠে না বাকি খরচ তো বাদই দিলাম। সরকার যদি এদিকে একটু লক্ষ্য দেয়, তাহলে কৃষকরা বাঁচবে। তা না হলে ঋণের বোঝা চেপে যাবে কৃষকের মাথায়।’ দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলছেন, পেঁপের গুনাগুণ অনেক, তবে কেন পেঁপের প্রতি এত অনীহা। একটি মানুষ সুস্থ-সবলভাবে বাঁচতে হলে অবশ্যই পেঁপেকে এড়িয়ে যাওয়া যাবে না। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকলে অন্যান্য রোগের সম্ভাবনাও কমে যায়। পেঁপেতে প্রচুর পরিমাণ অ্যানটিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্লেভানয়েড, লুটেইন, ক্রিপ্টোক্রাহিন আছে। এছাড়া আরও অনেক পুষ্ঠি উপাদান আছে। যে গুলো শরীরের জন্য খুবই উপকারী। ক্যারোটিন ফুসফুস ও অন্যান্য ক্যানসারের ঝুঁকি কমায়। পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি, কে যেমন নিয়াসিন, ম্যাগনেসিয়াম ও প্রোটিন। যা হৃদরোগ, ডায়াবেটিস, দৃষ্টি শক্তি, হজম, অর্শ ও কৃমিনাশক, কোলেস্টরল ক্যানসার, চুল ওঠা, ত্বক সুন্দর, ব্রণের দাগ রক্ষা পাওয়া যায়। তাই পেঁপে খান শরীর সুস্থ রাখুন। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মনির জানান, দামুড়হুদায় এবার পেঁপে চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ৩৭৫ বিঘা (৪৫০ হেক্টর) জমিতে চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ২২ হাজার ৫ শ টন। তিনি জানান, লকডাউন ও পেঁপের ফলন বৃদ্ধি পাওয়ায় পেঁপের দাম কমে গেছে। আশা করছি শীতের শুরুতেই পেঁপের দাম বেড়ে যাবে। দামুড়হুদা উপজেলার পেঁপে চাষিদের কথা ভেবে আমরা চেষ্টা করছি কাতারে এবং কুয়েতে পেঁপে রপ্তানি করা যায় কি না। এটা যদি আমরা করতে পারি, তাহলে পেঁপে চাষিদের আর কোনো চিন্তা থাকবে না।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক