রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২১ ইং
আলমডাঙ্গায় বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা আয়োজিত ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্টক হোল্ডারস এবং ডিপিও লিডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার ইডি বিল্লাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। প্রকল্প সমন্বয়কারী মো. ইউনুস আলীর উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক